• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

অবশেষে বালি উত্তোলনের ৪ দিন পর জেলা প্রশাসকের নির্দেশে রামপালের জিল্লিুর রহমানের পৈত্রিক সম্পত্তি থেকে বালু উত্তোলন বন্ধ করলো ইউএনও

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ বুধবার, ১০ জুলাই, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
অবশেষে বালি উত্তোলন শুরুর ৪ দিন পর জেলা প্রশাসকের নির্দেশে রামপালের জিল্লিুর রহমানের পৈত্রিক সম্পত্তি থেকে বালু উত্তোলন বন্ধ করলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা। তবে অবৈধ্য ড্রেজার ও পাইপ যথা স্থানে রয়েছে। যে কোন সময় আবার বালু উত্তোলন শুরু করতে পারে বালু খেকোরা আশঙ্কা করছে ভূক্ত ভোগী শেখ জিল্লুর রহমান। বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের শেখ জিল্লুর রহমানের পৈত্রিক সম্পত্তি থেকে এলাকার প্রভাবশালী এমান হাওলাদারের ছেলে নাসির হাওলাদার ও সোলা কুড়া গ্রামের মৃতঃ মোহন মোল্লার ছেলে জুয়েল মোল্লা জোর পূর্বক বালু উত্তোলন শুরু করলে শেখ জিল্লুর রহমান উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত ভাবে জানানোর পর বালু খেকোরা জীবনাশের হুমকী দিচ্ছে। এবিষয়ে দ্বারে দ্বারে ঘুরে শেষ পর্যন্ত ১০ জুলাই সকালে জেলা প্রশাসকের সাথে দেখা করলে তিনি রামপাল উপজেলা নির্বাহী অফিসারকে দ্রæতব্যাবস্থা গ্রহন করতে বল্লে ইউএনও বালু উত্তোলন বন্ধ করে দেয়।

জিল্লিুর রহমান জানান, জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও মহদয় বালু উত্তোলন বন্ধ করলেও ড্রেজার ও পাইপ যথা যায়গায় রয়েছে যে কোন সময় তারা আবার বালু উত্তোলন শুরু করতে পারে। তিনি প্রশাসনের প্রতি আহবান করে বলেন দ্রæত ড্রেজার ও পাইপ ঐ স্থান থেকে সরিয়ে ফেলার । উল্লেখ্য সরকার যেখানে অবৈধ্যবালু উত্তোলনে জিরোটলারেন্সি ঘোষনা করেছেন সেখানে প্রশাসনের কেন এত তালবাহান। গত ৬ জুলাই রামপাল শ্রীফলতলা মোড় ও বাঁশতলী ইউনিয়নে ইসলামপুর গ্রামে আবুসাইদ অবৈধ্য ভাবে বালু উত্তোলনের বিষয়টি নির্বাহী অফিসারকে জানালেও তিনি কোন পদক্ষেপ গ্রহন করেনি।

অবৈধ্য ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ না হলে এক সময় এ এলাকা ডেবে যাবে বলে অভিজ্ঞদের ধারনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category