• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

অবশেষে বিএনপি’র প্রবীণ নেতা খানসাব ও জামায়াতের একরাম চৌধুরীর ঘটনা সমস্যার সমাধান

দিনকাল বিডি / ১০১ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় প্রবীণ বিএনপি নেতা ফজলুল কবির চৌধুরী খানসাব ও জামায়াত পক্ষিয় একরামুল হক চৌধুরীর মধ্যে সৃষ্ট ঘটনা সমস্যার সমাধান হয়েছে।
জানা গেছে, পারিবারিক ভাবে ঘটনা কারী একরামুল হক চৌধুরী ও ঘটনার শিকার ফজলুল কবির চৌধুরী খানসাব উভয়েই চাচাতো-জেঠাতো ভাই। কিন্তু, তাদের বাড়ির দরোজা (চিনকিরহাটের পশ্চিম পাশে) য় থাকা হযরত চিনকি মস্তান শাহ (র:) এর মাজার প্রকাশ চিনকি মিয়ার মাজার সম্পর্কিত কথা কাটাকাটির এক পর্যায়ে একরামুল হক চৌধুরী নাকি তার অনেক বছরের বড় জেঠাতো ভাই ফজলুল কবির খানসাব এর গায়ে নাকি হাত ও তুলে এবং পায়ের জুতা খুলে তাও নিক্ষেপ করে।
পারিবারিক ভাবে এক-ই মেরুর হলে ও রাজনৈতিক ভাবে ভিন্ন। ফজলুল কবির চৌধুরী খানসাব করেন বিএনপি। এবং একরামুল হক চৌধুরী করেন জামায়াতে ইসলামীর রাজনীতি।
বর্তমানে বয়স ও রোগ-শোকের ভারে ন্যুজ ফজলুল কবির চৌধুরী মীরসরাই উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠা কালিন সদস্য ও সহ সভাপতি, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, স্থানীয় আজম নগর এর গ্রাম সরকার প্রধান, মীরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি। এতো কিছুর সুবাদে তার হাতে গড়া অনেক আজ জেলা ও উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় ভাবে নের্তৃত্ব দিয়ে যাচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের।
ফলে, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে এবং অনেকে মুখে শুনতে পেয়ে উত্তেজনায় ফেটে পড়ে।
এমতাবস্থায় বিএনপি’র দায়িত্ববান নের্তৃবৃন্দের হস্তক্ষেপে সমসার হয় বলে জানা গেছে।
সূত্র জানায়, ঘটনার বিষয় নিয়ে গতকাল রাতে ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আবু তাহের মেম্বারের বাড়িতে তাদের দুই জনকে নিয়ে বিএনপি-জামায়াত নের্তৃবৃন্দের সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঘটনা কারী একরামুল হক চৌধুরী ও ঘটনার শিকার ফজলুল কবির চৌধুরী ছাড়া ও বিএনপি’র পক্ষে বারইয়ারহাট কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের ভিপি, মীরসরাই থানা (বর্তমান উপজেলা) ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক (সিনিয়র মৎস্য কর্মকর্তা টেকনাফ, কক্সবাজার) মোঃ দেলোয়ার হোসেন ও ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক (মরহুম তাহের মেম্বারের পুত্র) নাজমুল হক সোহাগ এবং জামায়াতের পক্ষে দায়িত্ববান ব্যাক্তি হিসেবে মিজানুর রহমান এবং বিএনপি ও জামায়াতের অন্যান্য আরো কয়েকজনের উপস্থিতিতে ঘটনা সমস্যার সমাধান কে দেয়া হয়।
এ সময় একরামুল হক চৌধুরী ফজলুল কবির চৌধুরীর পা ধরে মাফ চেয়ে নিস্তার পান।
বিষয়টি আজ সকালে উক্ত ফজলুল কবির চৌধুরী খানসাব এর সাথে চিনকির হাট কথা বলতে চাইলে তিনি বিস্তারিত জানান দেন।
তবে, বিএনপি ও এর অঙ্গ এবং সংগঠনের সাধারণ নেতা-খর্মী এবং গ্রামের বিভিন্ন জনের মধ্যে উত্তেজনা প্রশমিত করার নিমিত্তে ফজলুল কবির চৌধুরী ও একরামুল হক চৌধুরীর উপস্থিতিতে তাদের- ই বাড়ির দরোজায় অবস্থিত শেখ বাহার উল্লাহ্ চৌধুরী জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের পূর্বে বিএনপি’র পক্ষে দেলোয়ার হোসেন, নাজমুল হক সোহাগ এবং জামায়াতের পক্ষে মিজানুর রহমান মাইকে বিষয়টি বক্তব্য রেখে বিস্তারিত তুলে ধরে সবাই কে শান্ত অনুরোধ জানিয়ে বলেন ঘটনা সমস্যার সমাধান করে দেয়া হয়েছে।
এ নিয়ে আর কাউকে কোনো মন্তব্য না করতে ও অনুরোধ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category