• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

অবশেষে সাপাহারে ৫০কেজিতে এক কাটা হিসেবে আম ক্রয়-বিক্রয় হচ্ছে

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
অবশেষে নিরুপাই হয়েই আম ব্যবসায়ীদের নিয়মে ৫০কেজিতে (ক্যারেটসহ) ১মন হিসেই আম বিক্রিয় করছেন আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁর সাপাহারের আমচাষীরা। অকেন আন্দোলন প্রশাসনিকভাবে অনেক দেন দরবার এমনকি খাদ্যমন্ত্রীর ৪৮কেজিতে ১মন নির্ধারণের সিদ্ধান্তকেও উপেক্ষা করে আমচাষীদের এক রকম জিম্মি করেই উভয়ের সম্মতিতে এখন তারা পূর্বের ন্যায় ২কেজি আম ছাড় দিয়ে ৫০কেজিতে ১মন হিসেবে আম ক্রয় করছেন। উপায় অন্ত না পেয়ে পচনশীল কাঁচামাল আম সংরক্ষণের কোন বিকল্প না থাকায় চাষীরাও ব্যবসায়ীদের সিদ্ধাকেই গুরুত্ব দিয়ে তাদের কষ্টের উৎপাদিত ফসল আম এখন পূর্বের নিয়মেই বিক্রি করে চলেছেন।

এবিষয়ে সাপাহার আমব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত এর সাথে কথা হলে তিনি জানান যে, হঠাৎ করে ব্যাপারীরা পূর্বের চেয়ে ৫/৬কেজি আম কম পাওয়াতে তারা আম কেনার আগ্রহ হারাচ্ছিল আবার ৫২কেজিতে মন ধরায় আমচাষীরাও ক্ষতিগ্রস্থ্য হচ্ছিল তাই আম ক্রয় বন্ধ না রেখে ক্রেতা বেক্রেতা উভয়ের সম্মতিতে ২কেজি ছাড় দিয়ে ৫০কেজিতে (ক্যারেটসহ) মন হিসেবে আম ক্রয় বিক্রয় চালু করা হয়েছে। এখন চাষীগনও সহজে আম বিক্রয় করতে পারছে আবার ব্যপারীরাও মনভরে আম ক্রয় করছেন। বর্তমানে চাষীও ব্যবসায়ীদের মাঝে আর কোন দ্বন্দ্ব নেই বলেও তিনি জানিয়েছেন।

উপজেলার দিঘীর হাটের আমচাষী নুহু মিয়া, বাখরপুর গ্রামের মতিউর রহমান, আইহাইএর বাবলু জানান গত দুই দিন আম বিক্রয় করতে না পারায় আম নিয়ে দম প্রায় বন্ধ হয়ে আসছিল। আজ উভয়ের সম্মতিতে ২কেজি ছাড় দিয়ে ৫০কেজিতে মন হিসেবে আম বিক্রয় করেছি। আম চাষীরা একটু ক্ষতিগ্রস্থ হলেও বর্তমানে পূর্বের ন্যায় সাবেক গতিতে আম ক্রয়-বিক্রয় চলছে বলেও তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category