• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতে রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ যুক্ত দু’টি স্কুল বাসের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে যুক্ত হয়েছে দু’টি স্কুল বাস। বাস দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটেন। সঙ্গে ছিলেন আরএমপি’র কমিশনার।

সোমবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মাঠে স্কুল বাসের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষ্যে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে রাসিক মেয়র, এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল বাসের উদ্বোধন করেন।

এর আগে অতিথিবৃন্দ রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
উল্লেখ্য, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার যোগদানের পর হতে শিক্ষার গুণগত মান উন্নয়নে নানাবিধ পদক্ষেপ নিয়েছেন। একজন উপ-পুলিশ কমিশনারের তত্ত¡াবধানে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে কাজ করছেন। শিক্ষকদেরও ইউনিফর্মের ব্যবস্থা করেছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র অধ্যক্ষ ড. মোঃ গোলাম মাওলা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category