• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আওয়ামীলীগকে ষড়যন্ত্রের জালে বেঁধে ফেলেছিল দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা ……. মির্জা আজম এম পি

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

জেলা প্রতিনিধি, জামালপুর :
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাংসদ মির্জা আজম এমপি বলেছেন- আওয়ামীলীগকে ষড়যন্ত্রের জালে বেঁধে ফেলেছিল দেশি-বিদেশী ষড়যন্ত্রকারিরা। গভীর চক্রান্তকারী বিএনপি জায়াতের আতাতের মধ্য দিয়ে নির্বাচন বানচাল করার একটি ষড়যন্ত্র করেছিল তারা। শেখ হাসিনা সকল ষড়যন্ত্র রুখে দিয়েছেন।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম চত্বরে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী কাজে নিয়োজিত নেতৃবৃন্দের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাত বারের মতো নির্বাচিত এই সাংসদ।

মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জামালপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার

মো: কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক মেয়র হাজী দিদার পাশা, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, জেলা আওয়ামী লীগের সদস্য ও দুরমুঠ ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরী, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাঈদ সাদাসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category