• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আওয়ামী লীগের কাছ থেকে দখল নেওয়া খাস জায়গা প্রশাসনকে বুঝিয়ে দিলেন বিএনপি

দিনকাল বিডি ২৪ / ১৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ত্রিশালে ৩নং কাঁঠাল ইউনিয়নে দীর্ঘদিন ধরে খাস জায়গাটিতে অফিস বানিয়ে দখল করে রেখেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পর বিএনপির নেতাকর্মীরা খাস জায়গায়টি উদ্ধার করে প্রশাসনকে বুঝিয়ে দেন। এর আগে বিষয়টি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল আহমেদকে অবহিত করেন এবং এই সরকারি খাস জায়গাটি উদ্ধারের জন্য বলেন।

সোমবার( ২ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে ত্রিশাল উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়নের কালীর বাজারে খাস জায়গাটি ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মোঃ মাহবুবুর রহমান কে বুঝিয়ে দেন ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃর্ধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন,ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম ছিদ্দিকী,এবং স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category