• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আক্কেলপুরে গুদাম ও বাসা ভাড়া নিয়ে জবর-দখলে রাখার অভিযোগ

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা :

জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের পশ্চিম আমুট্ট মহল্লায় একটি গুদাম ও বাসা ভাড়া নিয়ে জবর-দখলে রাখার অভিযোগ করেছেন মালিক মোফাখারুল ইসলাম ওরফে হান্নু সরকার।

আজ সোমবার দুপুরে আক্কেলপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি ভাড়াটিয়া মঞ্জুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

মোফাখারুল ইসলাম (হান্নু সরকার) নওগাঁর বদলগাছির উপজেলার কোলাহাট হুদড়াকুড়ি গ্রামের মজির উদ্দিন সরকারের ছেলে।

সংবাদ সম্মেলনে মোফাখারুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আক্কেলপুর পৌরশহরের পশ্চিম আমুট্ট মৌজার জেএল নম্বর ১৫, খতিয়ান নম্বর ১০৫৭ দাগ নম্বর ১৯৩৪ জমির শ্রেণি বাড়ি পরিমাণ ২৫ শতক। ২০০৫ সালের ১ জুলাই তারিখে বদলগাছি উপজেলার মিঠাপুর গ্রামের মৃত সরিফ উদ্দিন মন্ডলের ছেলে মঞ্জুর রহমান দশ বছর মেয়াদী আমার কাছ থেকে গুদাম ও বাসা ভাড়া নিয়েছিলেন। নন জুড়িশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামা রয়েছে। তিনি আমাকে নিয়মিত ভাড়া দিচ্ছিলেন। চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ১ জুলাই ভাড়ার দশ বছর মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার আগেই গুদাম ও বাসা ছেড়ে দেওয়ার জন্য তাগাদা দিয়েছি। মেয়াদোর্ত্তীন হওয়ার পর তিনি গুদাম ও বাসা ছেড়ে দিচ্ছিলেন না। এঘটনায় তিনি ২০১৬ সালে ভাড়াটিয়া মঞ্জুর রহমানের বিরুদ্ধে আক্কেলপুর পৌরসভায় একটি অভিযোগ দায়ের করেন। ওই বছরের ১১ আগষ্ট পৌরসভার মেয়র আমার পক্ষে রায় দেন। মেয়াদোর্ত্তীন হওয়ার গত সাড়ে সাত বছরে ভাড়াটিয়া মঞ্জুর রহমানকে একাধিক বার বলা সত্বেও তিনি গুদাম ও বাসা ছাড়েননি। আবার ভাড়াও দেননি। তিনি আমার গুদাম ও বাসা জবর-দখল করে রেখেছেন। আমি স্থায়ী বাসিন্দা না হওয়ায় তিনি আমাকে মারপিট ও মিথ্যা মামলা দায়ের করে হয়রানীর হুমকি দিচ্ছেন। আমি আমার গুদাম ও বাসা জবর-দখলের কবল থেকে মুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

পশ্চিম আমুট্ট মহল্লার বাসিন্দা শামীম লস্কর বলেন, গুদাম ও বাসার মালিক মোফাখারুল ইসলাম ওরফে হান্নু সরকার। অনেক আগে মালিকের কাছ থেকে মঞ্জুর রহমান ভাড়া নিয়েছিলেন। মেয়াদোর্ত্তীন হওয়ার পর মালিক মোফাখারুল ইসলাম তার ভাড়াটিয়া মঞ্জুর রহমানকে গুদাম ও বাসা ছাড়তে বলেছিলেন। কিন্তু ভাড়াটিয়া মঞ্জুর রহমান গুদাম ও বাসা ছাড়েননি। এ নিয়ে মালিক মোফাখারুল ইসলাম তার ভাড়াটিয়ার বিরুদ্ধে পৌরসভায় অভিযোগ করেছিলেন।
আক্কেলপুর পৌরসভার এক নম্বর ওর্য়াডের সাবেক কাউন্সিলর মাজেদুর রহমান বলেন, আমার যতদুর মনে আছে, মোফাখারুল ইসলাম তার ভাড়াটিয়া গুদাম ও বাসা ছাড়ছেন না বলে পৌরসভায় অভিযোগ করেছিলেন। পৌরসভা থেকে ভাড়াটিয়াকে গুদাম ও বাসা ছেড়ে দিতে বলা হয়েছিল। তবে ভাড়া গুদাম ও বাসা ছাড়েননি।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মঞ্জুর রহমান বলেন, আমি সাক্ষাতে কথা বলব বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category