• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আক্কেলপুরে মারপিটের অভিযোগে সংবাদন সম্মেলন

দিনকাল বিডি / ১৯৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতাঃ

জয়পুরহাটের আক্কেলপুরে নিজ নামীয় জমির গাছ কাটতে নিষেধ করায় প্রতিপক্ষের হামলার প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

আজ বেলা ১১ আক্কেলপুর প্রেসক্লাব ভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ ইয়াছিন আলী বলেন, গত রোববার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের পশ্চিমপাড়ায় আমার নিজস্ব সম্পত্তির উপর একটি জামগাছ ছিল সেই গাছটি আমার প্রতিপক্ষ আব্দুস সোবহান ও তার দুই ছেলে সালমান ও কামাল গাছটি কেটে নিয়ে যাচ্ছিল। এমন সময় আমি ও আমার নাতনী খাতিজা (১২)সহ আমার পরিবারের লোকজন বাঁধা দিলে আমাদেরকে মারধর করে। তারা বলে বেশি বাড়া বাড়ি করলে মেরে ফেলবো। এছাড়াও তারা প্রাণ নাশের হুমকি দেয়। আমি গ্ঘান হারালে এলাকাবাসী আমাকে উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালে চিকিৎসা করান। হামলাকারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ভয়ে আমরা কিছু বলতে সাহস পায়নি । এখনও তারা হুমকি দিচ্ছে। তাই আমরা ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আর্কশন করছি।

সংবাদ সম্মেলনে মোঃ ইয়াছিন আলী পক্ষে উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ, সাকিউন নেছা, পাপিয়া সুলতানা, নাছিমা আক্তার, সফিকুল ইসলাম ও মুকুল হোসেন।

মোঃ ইয়াসিন আলীর ছেলে শফিকুল ইসলাম বলেন,আমার বাবা একজন বয়স্ক মানুষ। তারা আব্দুস সোবাহান ও তার দুই ছেলেসহ আমার বাবা ও ভাতিজি কে বেধড়ক মারপিট করে গাছ কেটে নিয়ে চলে যায়। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।

গ্রামবাসী মুকুল হোসেন বলেন,আব্দুস সোবাহান ও তার দুই ছেলে মিলে মোঃ ইয়াসিন আলী কে মারপিট করলে সে ঙ্গান হারিয়ে ফেলে। আমরা তাকে আক্কেলপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা করেছি।

এবিষয়ে জানাতে চাইলে আব্দুস সোবহান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন,আমার জমির গাছ আমি কেটেছি। ঐদিন সামান্য ধাক্কা ধাক্কি হয়েছে। কাউকে মারপিট করিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category