• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আত্রাইয়ে বিস্ফোরক মামলায় বিএনপি’র ১০ নেতা কারাগারে

দিনকাল বিডি / ১৬০ Time View
প্রকাশঃ রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার(২২ জানুয়ারি) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেছিলেন। তবে বিচারক এবিএম গোলাম রসুল তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামীপক্ষের আইনজীবী শেখ আবু মাসুম এ তথ্য নিশ্চিত করেন। কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন, আত্রাই থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন, উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, আত্রাই থানা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান আকন্দ, সদস্য মোহাম্মদ সাবু ও জাকির হোসেন,থানা কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান (বুলেট) ও যুগ্ন আহ্বায়ক আজাদুর রহমান (রিপন), থানা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির হোসেন, উপজেলার পাঁচুপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম এবং আত্রাই থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ওয়াহাব খামারু। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর সন্ধ্যায় আত্রাই উপজেলার বিহারীপুর এলাকায় রেলী ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ১০ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা করে আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুস সালাম। পরবর্তীতে এজহারভুক্ত আসামিরা হাইকোর্টের আদেশে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিন মেয়াদ শেষ হলে গতকাল রবিবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবিএম গোলাম রসুলের আদালতে ওই মামলার ১০ আসামি হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category