• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আত্রাইয়ে কৃষিঋণ মেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৭৯ Time View
প্রকাশঃ সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: কৃষি খাতকে স্বনির্ভরতা ও কৃষকদের ফসল ফলাতে সহায়তা স্বরুপ নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষিঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ১২ ডিসেম্বর উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী এ মেলায় ৮ শতাংশ সুদে সোনালী, রাজশাহী কৃষি উন্নয়ন, অগ্রণী, জনতা, রুপালী এবং পল্লী সঞ্চয় ব্যাংক কৃষকের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। চেক বিতরণী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইকতেখারুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন,কৃষি অফিসার কেএম কাওছার হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেদী হাসান, আত্রাই সোনালী ব্যাংক ম্যানেজার শাহাদৎ হোসেন, কৃষি উন্নয়ন ব্যাংক ম্যানেজার শাহীন আলম,অগ্রণী ব্যাংক ম্যানেজার হায়াৎ মাহমুদ, জনতা ব্যাংক ম্যানেজার মাফিদুল ইসলাম, রুপালী ব্যাংক ম্যানেজার নাসির উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী নওগাঁ জেলা প্রশাসকের উদ্যোগে জেলার ১১ টি উপজেলায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মানুষ আজ বিভিন্ন এনজিওতে জড়িয়ে পড়ার কারনে প্রচুর পরিমানে সুদের বোঝা বহন করতে হচ্ছে। সরকার কৃষি ও কৃষকের কথা চিন্তা করে ব্যাংকের মাধ্যমে মাত্র ৮ শতাংস সুদে কৃষিঋণ দিচ্ছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category