• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আত্রাইয়ে বাঁশ ঝাড় থেকে নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার

দিনকাল বিডি / ২১৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বাঁশ ঝাড় থেকে ছলেজান বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। বৃদ্ধা ছলেজান বুধবার সকালে নিখোঁজ হয়। সে উপজেলার জগদিসপুর গ্রামের মৃত তাহের আলীর কন্যা।
ছলেজান বেওয়ার নাতি সুজন আলী বলেন, বুধবার সকালে তার নানী খাবার খেয়ে ছাগলের জন্য পাতা কাটতে বাড়ী থেকে বের হয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজা-খুজি করেও তাকে পাওয়া যায়নি। এর পর বৃহস্পতিবার বেলা অনুমান সাড়ে ১১টা নাগাদ প্রদিবেশির লোকজন বাড়ীর অদুরে বাঁশ ঝাড়ের মধ্যে লাশ পরে থাকতে দেখে। পরে থানাপুলিশে সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা বলতে পারেননি তিনি।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এর সঠিক কারন জানতে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category