• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আত্রাইয়ে বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু দাবি পরিবারের

দিনকাল বিডি / ১৯০ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ভূট্রা ক্ষেতে কিটনাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় ইসরাফিল মোল্লা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। এঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।পরে থানাপুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ইসরাফিল রাজশাহীর বাগমারা উপজেলার বড়মাধাইমুড়ি গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
ইসরাফিলের ছেলে জামিরুল মোল্লা বলেন,গত বৃহস্পতিবার সন্ধার একটু আগে পার্শ্ববতি আত্রাই উপজেলার ব্রজপুর মাঠে নিজস্ব ভূট্রার ক্ষেতে কিটনাশক স্প্রে করার জন্য যান তা বাবা ইসরাফিল মোল্লা। এর পর রাতে আর বাড়ীতে ফিরে আসেনি। পরের দিন শুক্রবার সন্ধান করতে গিয়ে ভূট্রা ক্ষেতে মৃত্যু অবস্থায় পরে থাকতে দেখে সেখান থেকে লাশ বাড়ীতে নিয়ে আসি। তিনি বলেন, কিটনাশক স্প্রে করার সময় মূখে মাস্ক এবং পায়ে স্যান্ডেল ছিলনা। ফলে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে বলে জানান তিনি। এঘটনায় ইসরাফিলের স্ত্রী কারিমা খাতুন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,ইসরাফিলের মৃত্যুর ঘটনায় স্ত্রী বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category