• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আত্রাইয়ে বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাইয়ে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগে শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পরিবারের ব্যানারে উপজেলা ফটোকের সামনে এ মানববন্ধন করা হয়। এতে উপজেলার মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষক অংশ নেয়।

মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ হামিদুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সাহ, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, আজিম উদ্দিন সরদার, আব্দুল জলিল, আফজাল হোসেন, অমরেন্দ্র নাথ সাহা, রফিক হোসেন, মাদ্রাসা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা দেশের ৯৭ শতাংশ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি উল্লেখ করে বলেন, আমরা একই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষক-কর্মচারি এবং একই পাঠ্য বই পড়িয়ে বোর্ডের আওতায় পরীক্ষা গ্রহণ করি। অথচ সরকারি ও বেসরকারি শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদায় বৈষম্যের কারনে শিক্ষার গুনগত মানে অন্তরায় পরিলক্ষিত হচ্ছে উল্লেখ করে মাধ্যমিক শিক্ষাস্তর জাতীয় করনের দাবি জানানো হয়।

এছাড়া, মাধ্যমিক শিক্ষা অফিসার পদে সরকারি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের পদায়ন করলে অনভিজ্ঞতার কারনে প্রধান শিক্ষক ও মাদ্রাসা সুপারদের কাজে জটিলতা সৃষ্টি হবে উল্লেখ করে উপজেলা, জেলা, অঞ্চল ও অধিদপ্তরে ৩১ বছর অভিজ্ঞতা সম্পন্ন ৬ষ্ঠ গ্রেডভুক্ত মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে পদোন্নতি ও পদায়নের দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর হাতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি তুলে দেওয়া হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category