• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আত্রাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ)থেকে: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর শনিবার সকালে আত্রাই রেলওয়ে স্টেশনের পার্শ্বে গনকবরে জাতীর সূর্য সন্তানদের স্মরণে উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলেধরেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি সাহাবুদ্দীন, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সাগর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আফিল উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সুশিল সমাজের প্রতিনিধি, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category