• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

‎আত্রাইয়ে শিয়ালের কামড়ে তিন নারী-শিশু আহত

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

‎
‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের বিশা উত্তর পাড়া গ্রামে।
‎স্থানীয়রা জানান,এদিন বিকেল সাড়ে তিনটা নাগাদ বিশা উত্তর পাড়া গ্রামের পিন্টু শেখের দুই মেয়ে মিতু খাতুন (২৭) ও মিম আক্তার (১২) বাড়ীর সামনে বসে প্রতিবেশিদের সাথে গল্প করছিল। এসময় শিয়াল দৌড়ে এসে মিতুর পায়ে কামড় ধরে। এসময় শিয়ালের পায়ের আঁচরে মিম আক্তার ও আহত হয়। এর আগে একই দিন বেলা আড়াইটা নাগাদ ওই গ্রামের বাবলু প্রামানিকের স্ত্রী শাহিদা বিবি(৪২) বাড়ীর পাশে বাঁশ ঝাড়ে রান্নার জন্য কুঞ্চি আনতে যায়। এসময় শিয়াল এসে পিছন থেকে পায়ে কামড় ধরে। এতে শাহিদা বিবিও আহত হয়। আহতদের মধ্যে মিতু খাতুন ও শাহিদা বিবিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামের বাসিন্দা জামাল শেখ জানান,শিয়ালের এমন আক্রমনে বিশেষ করে ছোট শিশুদের নিয়ে গ্রামবাসী আতংকিত হয়ে পরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category