• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আত্রাইয়ে সোঁতি জাল দিয়ে মাছ ধরতে নদীর বাঁধ কাম সড়ক ভেঙ্গে দেয়ার অভিযোগ

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগঁা) : নওগঁার আত্রাইয়ে নিষিদ্ধ সোঁতি জাল দিয়ে মাছ ধরতে নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধ কাম সড়ক ভেঙ্গে দেয়ার অভিযোগ ওঠেছে। উপজেলার মনিয়ারী ইউনিয়নের নাগর নদীর লালপাড়া এলাকায় বাঁধ কাম সড়ক কেটে দেয়ার এঘটনা ঘটেছে। এঘটনায় সড়ক দিয়ে চলাচল করতে না পারায় চরম দুর্ভোগে পরেছে এলাকাবাসী। ফলে প্রতিকার পেতে বুধবার নওগঁা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।

জানাগেছে.আত্রাই উপজেলার পুর্বাঞ্চলের শেষপ্রান্ত নাগর নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধ কাম সড়কই একমাত্র চলাচলের রাস্তা। এই রাস্তা দিয় হেঙ্গলকান্দি,লালপাড়া এবং ধর্মপর এলাকার লোকজন চলাচল করেন। চলতি বন্যায় সোঁতি জাল দিয়ে মাছ ধরতে লালপাড়া গ্রামের বেশ কিছু লোকজন গত ১১অক্টোবর দিনগত রাতে লালপাড়ার পূর্ব দিকে কোদাল দিয়ে প্রায় দেড়শ ফিট বাঁধ কাম সড়ক কেটে ভেঙ্গে দেয়। এসময় ধর্মপুরের লোকজন জানতে পেরে ছুটে এসে বঁাধা দিতে গেলে তাদের উপর চড়াও হয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে তারিয়ে দেয়। বঁাধ কাম সড়ক ভেঙ্গে দেয়ায় চলাচল বন্ধ হয়ে পরেছে ধর্মপুর-লালপাড়া গ্রামের বাসিন্দাদের। এঘটনার সুষ্টু প্রতিকার পেতে বুধবার নওগঁা পানি উন্নয়ন বোর্ড বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

ধর্মপুর গ্রামের বাসিন্দা মাসুদ রানা, আমানুর রহমানসহ অনেকেই জানান,ধর্মপুর থেকে বের হবার একমাত্র রাস্তা এই বন্যা নিয়ন্ত্রন বঁাধ কাম সড়ক। লালপুরের লোকজন সেখানে শুধুমাত্র নিষিদ্ধ সোঁতি জাল দিয়ে মাছ ধরতেই বাঁধ কাম সড়ক ভেঙ্গে দিয়েছে। আমরা বাধা দিতে গেলে আমাদের সাথে চরমভাবে খারাপ আচরণ করেছে এবং বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। তারা বলছেন, যেহেতু লালপাড়া গ্রামের মধ্য দিয়েই আমাদের চলাচল করতে হয় তাই গ্রামের লোকজন ভয়ে তেমন কিছু বলতেও পারছেনা। এছাড়া লালপাড়াতে সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে,সেখানে আমাদের সন্তানরা পড়া লেখা করে। এখন বঁাধ কাম সড়ক ভেঙ্গে দেয়ায় একদিকে যেমন সন্তানরা স্কুলেও যেতে পারছেনা অন্যদিকে আমরাও চলাচলে চরম দুর্ভোগে পরেছি। তাই তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা। 

লালপাড়া গ্রামের গ্রাম কমিটির সভাপতি আব্দুস সাত্তার বলেন,বন্যায় বিভিন্ন এলাকা থেকে কচুরিপানা ভেসে এসে প্রায় দেড়/দুইতশত বিঘা জমি ভরাট হয়ে গেছে। মাছ ধরতে নয়,জমি পরিষ্কার করতে কচুরিপানা নদীতে ভেসে দেয়ার জন্যই বঁাধ কাম সড়ক ভেঙ্গে দেয়া হয়েছে এবং সেখানে পারাপারের জন্য একটি নৌকার ব্যবস্তা করা হয়েছে। 

এব্যাপারে নওগঁা পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মাহাবুব আলম বলেন, লালপাড়া গ্রামের লোকজন মাছ ধরতে বারবার ওই স্থানে বাঁধ কাম সড়ক ভেঙ্গে দেয়। আমরা নিষেধ করলেও শোনেনা। এঘটনায় বুধবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category