• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে আদালতের আদেশ অমান্য করে বিবাদমান জমিতে ধান লাগানোর অভিযোগ

দিনকাল বিডি / ১০১ Time View
প্রকাশঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদালতের আদেশ অমান্য করে বগুড়ার আদমদীঘিতে বিবাদমান জমিতে জোড়পুর্বক ধান লাগানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের মোর্শেদা বেওয়া রেহেনা বাদি হয়ে একই গ্রামের বেলাল হোসেনসহ চার জনের বিরুদ্ধে গত রোববার (২ মার্চ) বিকেলে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
থানায় অভিযোগকারিনী মোর্শেদা বেওয়া রেহেনা জানান, তার ক্রয়কৃত আদমদীঘি উপজেলার জিনইর মৌজায় দখলীয় সাড়ে ২২ শতক পুকুরপাড় ও ধানী সম্পত্তি নিয়ে পরশি বেলাল হোসেন দিংদের সাথে গত ২০১৪ সাল থেকে মোকদ্দমা চলছে। বাদি মোর্শেদা তার পক্ষে আদালতের রায় পাওয়ার পরও বিবাদিরা তাকে জমিতে আসতে বাধা দেয়ায় মোর্শেদা বেওয়া বগুড়ার আদমদীঘি সিনিয়র সহকারি জজ আদালতে একটি মামলা করেন। যার মোকদ্দমা নং ২৫৭/২৪ অন্য। সেই মামলায় গত ২ ফেব্রæয়ারী বগুড়ার আদমদীঘি সিনিয়র সহকারি জজ আদালত কর্তৃক বিবাদি বেলাল হোসেন দিংদের বিরুদ্ধে তফসিল বর্ণিত অংশে যাতে না যেতে পারে সেজন্য নিষেধাজ্ঞা দেন এবং থানার ওসিকে আদালতের আদেশ কার্যকর করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এদিকে আদালতের আদেশ অমান্য করে বিবাদমান ওই জমিতে বিবাদী বেলাল হোসেনসহ তার লোকজন ধান রোপন করতে লাগলে পুলিশ সেখানে পৌঁছে আদালতের আদেশ মেনে চলার জন্য বেলাল হোসেনসহ অপর বিবাদীদের অবহিত করে ধান লাগানো বন্ধ করেন। এরপর গত শনিবার ((১ মার্চ) আবারো বিবাদীদ্বয় বিবাদমান জমিতে আদালতের আদেশ অমান্য করে ধান রোপন করার সময় বাদি মোর্শেদা বেওয়া বাধা দিলে বেলাল হোসেন তাকে ধাক্কা দিয়ে অকথ্য ভাষায় লাগিগালাজ করে তাড়িয়ে দেন। এ ঘটনায় মোর্শেদা বেওয়া গত রোববার বেলাল হোসেন, শহিদুল ইসলামসহ চার জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। বেলাল হোসেন জানান, তার পৌত্রিক জমিতে ধান রোপন করেছেন। আদমদীঘি থানার উপ পরিদর্শক মিজানুর রহমান জানান, ওই জমিতে ১৪৪ ধারা জারী করা হয়েছে। তারপরও জমিতে ধান রোপন করলে বাদিকে আদালতের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category