• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে কলেজ ছাত্রী অপহরণ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ সোমবার, ৬ মে, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে রবিদাস সম্প্রদায়ের এক কলেজ ছাত্রী (১৮) কে অপহরণের অভিযোগে সুতা ব্যবসায়ী ইসরাফিল হোসেন (২৫)সহ চারজনের বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করার ৫দিন অতিবাহিত হলেও ভিকটিম উদ্ধার কিংবা থানায় রেকর্ডভুক্ত হয়নি। কলেজ ছাত্রী জীবিত রয়েছে নাকি তাকে পাচার করা হয়েছে। এ নিয়ে তার পরিবার দু:চিন্তাই দিনাতিপাত করছে।

আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির সাওইল বাজারের অপহৃত কলেজ ছাত্রীর বাবা জানান, তার মেয়ে সান্তাহার সরকারি কলেজের একাদশ শ্রেনির ২য় বর্ষের ছাত্রী। গত ২ মে সকাল সাড়ে ৯টায় সাওইল বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়। কলেজ শেষে নির্দারিত সময়ে বাড়ি না ফেরায় তারা কলেজসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে জানতে পারেন তার মেয়েকে সাওইল বাজারের সুতা ব্যবসাযী উপজেলার বিনাহালি গ্রামের আব্দুল বারির ছেলে ইসরাফিল হোসেনসহ তার

সহযোগিদের সহযোগিতায় ওই তারিখে বেলা সােয়া ২ টায় সান্তাহার ঢাকারোড মোর হতে তার মেয়েকে অপহরণ করে নওগাঁ উদ্দেম্যে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা পরদিন ৩ মে আদমদীঘি থানায় উক্ত ইসরাফিল হোসেনসহ চারজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি অপহরণের লিখিত অভিযোগ করেন। এদিকে অভিযোগ করার ৫দিন অতিবাহিত হলেও অদ্যবধি ভিকটিম উদ্ধার কিংবা থানায় মামলা রেকর্ডভুক্ত করা হয়নি। অভিযোগ তদন্তকারি উপ পরিদর্শক নাজমুল হোসেন মৃধা বাদির অভিযোগ পাওয়া নিশ্চিত করে জানান, অপহরণকারি ও ভিকটিমের মোবাইল ফোন বন্ধ থাকায় ভিকটিম উদ্ধারে বিলম্ব হচ্ছে। তবে ভিকটিম উদ্ধার তৎপরতা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category