• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে কোটি টাকার স্বর্ণালংকারসহ সোনার দোকান চুরি

দিনকাল বিডি / ২০৯ Time View
প্রকাশঃ শনিবার, ৮ অক্টোবর, ২০২২

বুলবুল আহম্মেদ,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি সদরে সোনার দোকান এর দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলা সদরের থানা রোড জসিম প্লাজায় অবস্থিত সেবা এন্ড অন্তরা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানের পাশ্ববর্তী দোকান ঢাকা টেইলার্সের উত্তর সার্টার ভেঙ্গে দোকান ঘরে ঢুকে এরপর দেয়ালের সিঁধ কেটে দুর্ধর্ষ এ চুরির ঘটনাটি সংঘটিত হয়।

দোকান মালিক নুর ইসলাম কাজল জানায়, তার ভাতিজা হৃদয়কে শুধু দোকান খুলে রাখতে বলে দোকানের সিন্দুকে, স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র রেখে সিন্দুকে তালা দিয়ে গত ৪ অক্টোবর কক্সবাজার ভ্রমনে যান। দোকান মালিক নুর ইসলাম কাজলের ভাতিজা হৃদয় গত শুক্রবার রাতে দোকান বন্ধ কর বাড়ি যায়। উপজেলা সদরের জসিম প্লাজার নিচের তলার দুই নম্বর দোকান ভাড়া নিয়ে দীর্ঘ দিন ধরে স্বর্ণের ব্যবসা করে আসছে স্বর্ণ দোকান মালিক। শনিবার সকাল প্রায় সাড়ে ৯টায় আমি জানতে পারি আমার দোকানের চুরি হওয়ার ঘটনা। পার্শ্ববর্তী দোকানের সাটার্রের তালা ভেঙ্গে ঢুকে দেয়ালে সিঁধ কেটে চুরি করেছে। দোকান মালিক কতৃপক্ষের দাবি, স্বর্ণের দোকানে ঢুকে সিসি টিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে লকার ভেঙ্গে ৮০ ভরি স্বর্ণ, ১০০ ভরি রুপা, ও নগদ ৫০ হাজার টাকা সহ মোট আনুমানিক মূল্য ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

পার্শ্ববর্তী ঢাকা টেইলার্সের স্বত্ত্বাধিকারী ফারুক হোসেন বলেন, আমি সকাল আনুমানিক ৯ টার সময় দোকান খোলার সময় দেখি আমার দোকানের পশ্চিম দেয়ালে কাটা। তখন আমি পার্শ্ববর্তী দোকানদারদের ডেকে দেখায় এবং ঘটনার কথা সাথে সাথে স্বর্ণের দোকানের মালিক নুর ইসলাম কাজল ভাইকে জানায়।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা চুরি যাওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আমি বাজার কমিটির সাথে আলাপ-আলোচনা করেছি। তাদেরকে বলে দিয়েছি বাজারে পাহারার ব্যবস্থা জোরদার করতে। দোকান মালিক কক্সবাজার থেকে আসার পর কত টাকার মালামাল চুরি গেছেতা জানা যাবে এবং মামলা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category