• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন, শাশুড়ি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি,
বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহে আয়শা সিদ্দিকা (২০)
নামের এক গৃহবধুকে তার স্বশুড়, স্বাশুড়ি ও ননদ মিলে শারিরীক নির্যাতন ও কেচি দিয়ে মাথার চুল
কেটে দেয়ার অভিযোগে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার (২৩
এপ্রিল) সকালে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির বেজার গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন
রাতে ভিকটিম ওই গৃহবধূর বাবা নাটোর জেলার সিংড়া উপজেলার নিখিরা গ্রামের ইদ্রিস আলী
বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করলে পুলিশ ভিকটিমের স্বাশুড়ি তানজিলা বেগম (৩৯)
কে গ্রেপ্তার করেন। এদিকে আহত ওই গৃহবধূকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২০২৩ সালে নাটোর জেলার সিংড়া উপজেলার নিখিরা
গ্রামের ইদ্রিস আলীর মেয়ে আয়শা সিদ্দিকার সাথে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির
বেজার গ্রামের লিটনের ছেলে আরমান হোসেনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে জমজ দুইটি
পুত্র সন্তান জন্ম গ্রহন করে। সংসারে স্বচ্ছলতা আনতে ঘটনার চার মাস পূর্বে স্ত্রীকে
আদমদীঘির বেজার গ্রামে স্বশুড়ালয়ে রেখে প্রবাসে যান গৃহবধূর স্বামী আরমান হোসেন।
বিয়ের পর থেকে পারিবারিক নানা কলহে ওই গৃহবধূকে বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক
নির্যাতন করতেন শ্বশুরবাড়ির লোকজন। বিষয়টি তার বাবা ইদ্রিস আলীকে জানালে আয়শা
সিদ্দিকার স্বশুড় লিটন হোসেন, শাশুড়ি তানজিলা বেগম ও ননদ সাদিয়া বিবি ক্ষিপ্ত হয়ে গত
বুধবার (২৩ এপ্রিল) সকাল ওই গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি ভাবে শরীর বিভিন্ন স্থানে
মারপিটে রক্তাক্ত জখম করে। এরপর গৃহবধুর মাথার চুল কেচি দিয়ে অর্ধেক অংশ কেটে দেয় শশুর লিটন,
শাশুড়ি তানজিলা বেগম ও ননদ সাদিয়া বিবি। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে নির্যাতনের
শিকার আহত ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার
জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এঘটনায় ওই দিন রাতে
ভিকটিম ওই গৃহবধূর বাবা ইদ্রিস আলী বাদী হয়ে শশুর লিটন হোসেন, শাশুড়ি তানজিলা বেগম ও
ননদ সাদিয়া বিবিকে আসামী করে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রাতেই
শাশুড়ি তানজিলা বেগমকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম
মোস্তাফিজুর রহমান মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে
গ্রেপ্তারকৃত শাশুড়ি তানজিলা বেগমকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে
তৎপরতা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category