• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে গৃহবধূ রহস্যজনক নিখোঁজ

দিনকাল বিডি ২৪ / ৭৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে সোহাগী বেগম (২৫) নামের এক
গৃহবধূ ভাড়া বাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত সোমবার (১২ মে) বেলা
১১টায় উপজেলার শিয়ালসন গ্রামে একটি ভাড়া বাসা থেকে সে নিখোঁজ হয়। সোহাগী
বেগম আদমদীঘি সদর ইউনিয়নের উজ্জ্বলতা গ্রামের মাছ ব্যবসায়ী শেখ ফরিদের দ্বিতীয় স্ত্রী। এ
ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
নিখোঁজ সোহাগী বেগমের স্বামী শেখ ফরিদ জানায়, ২০২৪ সালে আদমদীঘি উপজেলার
চাঁপাপুর ইউপির পালনকুড়ি গ্রামের বেলাল আকন্দের মেয়ে সোহাগী বেগমকে ২য় বিয়ে করেন।
গত দুই মাস আগে আদমদীঘি উপজেলার শিয়ালসন গ্রামের ব্যবসায়ী মনিরের বাসা ভাড়া নিয়ে
তারা বসবাস করে আসছিলেন। গত সোমবার সকালে তার স্ত্রী সোহাগী বেগমকে ওই ভাড়া
বাসায় রেখে পাঙ্গাস মাছের রেনু পোনা বিক্রি করার জন্য দিনাজপুর জেলার পার্বতীপুর এলাকায়
যান স্বামী শেখ ফরিদ। সেখানে রেনু মাছ বিক্রি করে ওইদিন বিকেলে বাসাতে এসে দেখেন তার
স্ত্রী সোহাগী বেগম ওই ভাড়া বাসাতে নেই। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার
কোন সন্ধান না পেয়ে সোমবার সন্ধ্যায় তার স্বামী শেখ ফরিদ আদমদীঘি থানায় একটি লিখিত
অভিযোগ করেন। আদমদীঘি থানার উপ-পরিদর্শক বাবুল আক্তার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত
করেন।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category