• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে জন্মাষ্টমী উৎসব পালিত

দিনকাল বিডি ২৪ / ১৮৮ Time View
প্রকাশঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদ-এর উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আর্বিভাব তিথি জন্মাষ্টমী বিভিন্ন কর্মসূচীর পালন করা হয়েছে। গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আদমদীঘি চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

শোভাযাত্রা শেষে তালসন কেন্দ্রীয় কালী বাড়ী মন্দিরে এক আলোচনা সভা উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার, কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি শিবেশ কুমার মৈত্র। আরো বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা বাদল কুমার মৈত্র, উদয় কুমার সরকার, সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল, আনন্দ কুমার কুন্ডু, পুজা উদযাপন পরিষদের নেতা অনিল গুপ্তা, নিতিশ কুমার পাল, ডাঃ গোপাল বর্মন, চন্দন কুমার কুন্ডু, অলোক মৈত্র ব্যাটেল, উত্তম কুমার কুন্ডু, অমল কুমার পাল, ভুষন কুমার সরকার, জগাই কুন্ডু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category