• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে ডোবার পানিতে পড়ে চার বছরের শিশুর মৃত্যু

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে আমির হোসেন নামের চার বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার ১০ নভেম্বর দুুপুর ১টায় আদমদীঘির ছোট আখিড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আমির হোসেন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ছোট আখিড়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে।
জানাযায়, গত শনিবার সকাল ১০ টায় উপজেলার ছোট আখিড়া গ্রামের শিশু আমির হোসেন অপর শিশুদের সাথে বাড়ির খলিয়ানে খেলা করার সময় নিখোঁজ হয়। তার স্বজনরা বহু খোঁজাখুঁজি করার পর এক পর্যায়ে দুপুর ১ টায় বাড়িরে পাশের ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে। এরপর আদমদীঘি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু আমির হোসেনকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর জিডি করা হয়েছে বলে ওসি রেজাউল করিম জানান।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category