• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ শনিবার, ১ জুন, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে বগুড়ার আদমদীঘিতে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও রাজশাহী বিভাগের কৃষি প্রকল্পের আওতায় তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার (১জুন) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খাঁন মোহাম্মদ সাইফুল্লাাহ আল মেহেদী বাঁধন। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খাঁন মোহাম্মদ সাইফুল্লাাহ আল মেহেদী বাঁধন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবনির্বাচিত আদমদীঘি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা দীপ্তি রানী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ। এই মেলায় বিভিন্ন জাতের ঔষধি, ফলদ, বনজ গাছের চারা, সনাতন ও স্মার্ট কৃষি প্রযুক্তি-সহ ফল ও বীজের ১৯টি স্টল প্রদর্শিত হয়। প্রথম দিনে মেলা কৃষক, কৃষাণীসহ বহু দর্শনার্থীদের সমাগম ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category