• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে দামোদর উৎসব-প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২৫০ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

খন্দকার েেহদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের মাস ব্যাপি দামোদর উৎসব ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৮টায় আদমদীঘির চড়কতলা রাধাগোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে এই দামোদর উৎসব ও ঘি-কর্পূরের প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আদমদীঘি উপজেলা শাখার সাধারন সম্পাদক মিহির কুমার সরকার জানান. হিন্দুধর্মে মতে পরেমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। “দাম”শব্দের অর্থ রশি এবং “উদর” হচ্ছে কোমর। মা যশোদা কর্তৃক যার উদরে দাম বা রশি বন্ধন রয়েছে তিনিই দামোদর। বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীর কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। এই ধারাবাহিকতায় আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে দামোদর মাস বা কার্তিক মাস ব্যাপি এই আয়োজন চলে।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বগুড়া ইসকনের ভক্ত ধর্মপ্রচারক মনোরঞ্জন পাল বলেন, সনাতন ধর্মালম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ন মাস। এই মাস ত্যাগের মাস হিসেবেও পরিচিত। এই পূণ্য মাসে ভগবানের উদ্দেশ্যে কেউ যদি একটি প্রদীপ দান করে তবে তার সমস্ত পাপ নাশ হবে। তাই সকল সনাতনীদের এই মাসে প্রদীপ জ¦ালানো উচিত। দামোদর উৎসব ও প্রদীপ প্রজ্বলন সমাপনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুমন চন্দ্র রায়, ধনপতি বর্মন, স্বপন কুমার দেবনাথ ও স্থানীয় সংগীত শিক্ষক ওস্তাদ সুভাষ কুমার সরকারসহ শতশত ভক্তবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category