• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আদমদীঘিতে নাশকতা মামলায় বিএনপির দুই নেতা গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘিতে নাশকতা সৃষ্টি ও পেট্রোল বোমা নিক্ষেপ সংক্রান্ত মামলায় পুলিশ বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘির সান্তাহার কলসা গ্রামের শুমন্ত কর্মকারের ছেলে ও সান্তাহার পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সৌরভ কর্মকার (৩৮) ও উপজেলার অন্তাহার গ্রামের মৃত আহম্মাদ আলীর ছেলে ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন (৪৮)। গত মঙ্গলবার (৩০ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, ২০২৩ সালের ৯ নভেম্বর আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া পূর্ব ঢাকারোডে অবরোধ কর্মসুচি পালন কালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্ঠি. পেট্রোল বোমা নিক্ষেপসহ নানা নাশকতামুলক কর্মকান্ড সংঘঠিত ঘটনা বিশেষ ক্ষমতা আইন মামলায় এদের গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। এ নিয়ে এ মামলায় ২৩জনকে গ্রেপ্তার করা হলো। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন বলেন গত বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category