• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে নিরাপদ সড়ক দিবস পালন।

দিনকাল বিডি / ১৯০ Time View
প্রকাশঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২

বুলবুল আহমেদ, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ২২অক্টোবর ইং শনিবার সকাল এগারোটার পর আদমদীঘি উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন করা হয়। নিরাপদ সড়ক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উক্ত শোভাযাত্রা র‍্যালিতে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলা আওয়ালীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। র‍্যালি ও শোভাযাত্রা শেষে উপজেলার সভাকক্ষে বেলা বারো টার কিছু পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য ও আদমদীঘি উপজেলা মহিলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মঞ্জুয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল হক আবু, সহ-সভাপতি নাজিমুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা। অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category