• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে পাঁচ লক্ষাধিক নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ সোমবার, ৭ আগস্ট, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে মৎস্য অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে পাঁচ লক্ষ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করেছে। গত রোববার (৬ আগস্ট) রাতে উপজেলার তালশন মাগুর পট্টি এলাকা থেকে এসব পোনা মাছ জব্দ করা হয়। এ সময় মাছ ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানা গেছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল জানান, রোববার রাত ৩টার দিকে যশোর জেলা থেকে প্রায় পাঁচ লক্ষ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা আদমদীঘি উপজেলায় নিয়ে আসা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ আদমদীঘির সদরে তালশন মাগুর পট্টি এলাকায় অভিযান চালিয়ে পাঁচ লক্ষ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করা হয়। এসময় অবৈধ এসব পোনা মাছের সাথে জরিতরা পালিয়ে যায়। পরে জব্দ করা মাগুর মাছের পোনা প্রকাশ্যে মাটির নিচে পুতে ধবংস করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category