• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে প্রবাসির ২য় স্ত্রী নিখোঁজের ১২ দিনেও সন্ধান মিলেনি

দিনকাল বিডি / ২২১ Time View
প্রকাশঃ সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে প্রবাসি স্বামীর টাকা ন্বর্ণালংকার স্মার্টফোনসহ নিখোঁজ হওয়া ২য় স্ত্রী মদিনা আক্তার (২২) এর সন্ধান ১২ দিনেও মিলেনি। সে পরকীয়ায় টানে স্বেচ্ছায় স্বামী গৃহ ছেড়েছে নাকি সে অপহৃত হয়েছে এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। এ ঘটনায় আদমদীঘি উপজেলার হরিনমারা গ্রামের প্রবাসি ছিদ্দিক আলীর ১ম স্ত্রীর ছেলে সাকিব উদ্দীন গত ১৫ ফেব্রæয়ারী আদমদীঘি থানায় একটি জিডি করেছেন।
জানাযায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির হরিনমারা গ্রামের সৌদি প্রবাসি ছিদ্দিক আলী ১০ মাস আগে ছুটিতে দেশে এসে তার ১ম স্ত্রী ও সন্তান থাকা সত্বেও চাঁপাপুর বাজারের গোফ্ফার আলীর মেয়ে মদিনা আক্তারকে ২য় স্ত্রী হিসাবে বিয়ে করেন। বিয়ে করার তিন মাস পর ছিদ্দিক আলী আবারো সৌদিতে ফিরে যান। এদিকে গত ১০ ফেব্রæয়ারী সকালে মদিনা আক্তার অসুস্থতার কথা বলে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্যেশ্যে বের হয়। এরপর থেকে মদিনা আক্তার নিখোঁজ রয়েছে। প্রবাসি ছিদ্দিক হোসেনের ১ম স্ত্রীর ছেলে সাকিব উদ্দীন জানায়, তার ছোট মা মদিনা আক্তার বাড়ি থেকে যাবার সময় ৬০ হাজার টাকা, ৩৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ও আড়াই ভরি ওজনের স্বর্নালংকার নিয়ে গেছে। ছোট মা নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে গত ১৫ ফেব্রæয়ারী আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনা তদন্তকারি উপ পরিদর্শক নাজমুল হক জানায়, নিখোঁজ প্রবাসির স্ত্রী উদ্ধারে তৎপরতা চলছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category