• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ রহস্যজনক চুরি

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির কৈকুুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র প্রতিষ্ঠানের জানালা দিয়ে প্রবেশ করে সরকারী একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিদ্যালয়ের জানালার লক খুলে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খানে আলম খান গত সোমবার (২৫ সেপ্টেম্বর) আদমদীঘি থানা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছেন বলে তিনি জানান।

আদমদীঘির কৈকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খানে আলম খান জানান, গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিদ্যালয় ছুটি শেষে বন্ধ করে বাড়ি যান। গত রোববার সকালে বিদ্যালয়ে এসে দেখেন অফিস কক্ষের জানালার হ্যাজবল খোলা এবং কম্পিউটারের টেবিলের ড্রয়ারের তালা ভাঙ্গা। এরপর তিনি দেখেন টেবিলের ড্রয়ারে রাখা সরকারী এইচপি-৪৫০ মডেলের ল্যাপটপটি নেই চুরি যায়।

ল্যাপটপে বিদ্যালয়ের গুরুত্বপুর্ন তথ্য সংরক্ষন করা রয়েছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানে শামিম হোসেন নামের একজন সরকারি নিয়োগ দেয়া নৈশ্যপ্রহরি কাম দপ্তরি রয়েছে। প্রধান শিক্ষক খানে আলম খান আরো জানান. নৈশ্যপ্রহরি কাম দপ্তরি শামিম হোসেন গত শুক্রবার রাতে ল্যাপটপটি নিজেই চুরি করেছে বলে একটি লিখিত অঙ্গীকারনামা দেন।

তার অঙ্গীকারনামাসহ ল্যাপটপ চুরির বিষয়ে থানা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। নৈশ্যপ্রহরি কাম দপ্তরি শামিম হোসেনের জানায়, তিনি ল্যাপটপ চুরি করেননি। ল্যাপটপটি ক্রটি থাকার কারনে মেকারের কাছে দেয়া ছিল।

সেখানে থেকে হারিয়ে গেলেও পরে পাওয়া গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মশিউর রহমান বিষয়টি অবগত রয়েছেন বলে দাবী করে বলে প্রধান শিক্ষক ও দপ্তরিকে অফিসে ডাকা হয়েছে। তাদের সাথে বৈঠকের পর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম অভিযোগ পাওয়া নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category