• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ও উপজেলা প্রানিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে আদমদীঘি উপজেলা প্রানিসম্পদ অফিস চত্বরে প্রধান অতিথি হিসাবে এই প্রদর্শনী মেলার উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।

এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা প্রানিসম্পদ অফিসার ডা: আমিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারি, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, ভেটেরিনারি সার্জন ডা: পূজা শাহ, প্রানিসম্প্রসারণ কর্মকর্তা ডা: মাসুদ রানা প্রমুখ।

এই প্রানিসম্পদ প্রদর্শনী মেলায় উপজেলার বিভিন্ন এলাকার ডেইরী ফার্ম ও খামারী প্রতিষ্ঠানের ৩০টি স্টলে গবাদি পশু, পাখি, ছাগল. মুরগি ও কুকুরসহ প্রভৃতি প্রানি উপস্থাপন করা হয়। উল্লেখ্য : বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ব্যাপী ভার্চ্যুয়ালী বক্তব্যের মাধ্যমে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্ধোধন করেন।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category