• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে বিএনপি নেতার ঈদ বস্ত্র বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়) প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিরত উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) সংসদীয় এলাকার গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও গোল্ডেন এ্যারো লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান-এর নিজস্ব তহবিল থেকে এই ঈদ বস্ত্র বিতরন করেন।

গতকাল রোববার (৩১ মার্চ) বেলা ১১টায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম, চাঁপাপুর ইউনিয়নের প্রায় এক হাজার গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র হিসেবে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা সাজেদুর রহমান এঞ্জেল, ফরিদ সরকার, আনোয়ার হোসেন হিটলু, সুলতান মাহমুদ চঞ্চল, এমদাদুল হোসেন, হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান, ছাত্রদল নেতা মহিবুল হাসান সাকিব, জাহিদুল ইসলাম, তৌফিক হোসেন, আসলাম হোসেন, মাহবুবুর রহমানসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category