• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে মাদক মামলায় লেলিন গ্রেফতার

দিনকাল বিডি / ২৪৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে পলাতক আসামী সাকলাইন ওরফে লেলিন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাকলাইন ওরফে লেলিন আদমদীঘির নসরতপুর ইউনিয়নের ধনতলা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সলিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আদমদীঘির ধনতলা গ্রামের সাকলাইন ওরফে লেলিন একজন আলোচিত মাদক সেবী ও বিক্রেতা তার বিরুদ্ধে আদামদীঘি থানায় মাদক আইনে মামলা রয়েছে। সম্প্রতি বগুড়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। সেই থেকে তিনি পলাতক ছিল। আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় লেলিনকে ধনতলা বাড়ি থেকে গ্রেফতার করে গতকাল শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category