• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, ওসি এসএম মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক এনামুল হক, শিক্ষক সাইফুল ইসলাম, আবু জাকারিয়া, পারভিন আক্তার, সিদ্দিকুর রহমান প্রমুখ। আলোচনা শেষে শিক্ষক-কর্মচারী সমিতির নেতৃবর্গ প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category