• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে যুবলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি / ২১৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সারাদেশে বিএনপির সন্ত্রাস নৈরাজ্যে ও আদমদীঘিতে যুবলীগের মিছিলে ককটেল নিক্ষেপে নেতাকর্মি আহত হওয়া ঘটনার প্রতিবাদে আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ২৪ নভেম্বর সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টির সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের স ালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আ‘লীগের সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, জাহিদ হাসান পিয়াল, মোর্শারফ হোসেন, নিসরুল হামিদ, ধর্ম বিষয়ক সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা সারাদেশে বিএনপির সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি ও গত বুধবার সন্ধ্যায় যুবলীগের শান্তিপুর্ন মিছিলে ককটেল নিক্ষেপ ঘটনায় বিএনপিকে দায়ী করে তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে মামলার আসামীদের গ্রেফতার দাবী জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category