• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে যুব রেড ক্রিসেন্টের তিন দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

বুলবুল আহেম্মদ,স্টাফ রিপোটার :

বগুড়ার আদমদীঘিতে যুব রেড ক্রিসেন্টের আয়োজনে তিন দিনব্যাপী “মৌলিক ও প্রাথমিক চিকিৎসা” প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে। রেড ক্রিসেন্ট এর সহশিক্ষা কার্যক্রমের আওতায় একই সাথে এই উপজেলার সান্তাহার বনমালী পরমেশ্বর (বি,পি) উচ্চ বিদ্যালয় এবং সান্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসা এ দুই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গত ১২ই সেপ্টেম্বর বিকালে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে সময় উপস্থিত ছিলেন, সান্তাহার বি,পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার, যুব রেড ক্রিসেন্ট এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জনাব কামরুজ্জামান নান্নু , সান্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, যুব রেড ক্রিসেন্ট এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আব্দুল জলিল প্রশিক্ষণ সমন্বয়কারী ওমর হামজা, যুব রেড ক্রিসেন্ট বগুড়ার উপ যুবপ্রধান রায়হান খন্দকার এবং আদমদীঘি উপজেলা যুব রেড ক্রিসেন্টের ইয়ুথ লিডার তানভীর গালিব, প্রশিক্ষণ বিভাগের দলনেতা আসাদুল্লাহ আল গালিব, স্বেচ্ছাসেবী রাকিব হোসেন এবং পারভেজ মোশারফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category