• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে শহীদ জিয়াাউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী যথাযথ ভাবে পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার  (১৯ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে  দলের অঙ্গসংগঠনের নেতাকর্মিদের অংশ গ্রহনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্য দান করা হয়। বাদ যোহর আদমদীঘি রেলস্টেশনের পাশে এমদাদুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা বিএনপি’র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদ আহমেদ, বিএনপি নেতা মোখলেছুর রহমান, তাজ উদ্দিন আহমেদ, সুলতান মাহমুদ চঞ্চল, যুবদল নেতা হাজি শামীম আহমেদ, আরিফুল হক রোমান, সাগর হোসেন, তহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন, আব্দুর রাজ্জাক, জিল্লুর রহমান, সোহাগ মন্ডল, শরিফুল মোল্লা, ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নাঈম ইবনে হাসান শাওন, বাপ্পি হাসান রাহুল, কৃষক দলের সদস্য সচিব আবু রায়হান, রুবেল হোসেন, মহিলা দলের সভানেত্রী রিনা খাতুন, মৎস্যজীবী দলের সভাপতি কামাল হোসেন, কোকো পরিষদের সভাপতি আতাউর রহমান, জুয়েল রানা, বুলু মাহমুদ ঠান্ডুসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অপরদিকে বাদ আছর আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের নেতৃত্বে মডেল মসজিদে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category