• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘিতে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ হিন্দুধর্মাল্বীদের অন্যতম প্রধান উৎসব হল রথযাত্রা। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রা বিশেষ মাহাতœ্য রয়েছে। পুর্ণ্য লাভের আশায় আদমদীঘি উপজেলার পৃথক ছয়টি মন্দিরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আদমদীঘি সদরের তালসন রাধাগোবিন্দ মন্দির, সান্তাহার রথবাড়ী রাধাগোবিন্দ মন্দির, সান্তাহার রেলওয়ে মন্দির, বশিপুর রাধাগোবিন্দ মন্দির, চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর রাধাগোবিন্দ মন্দির ও মিতইল রাধাগোবিন্দ মন্দিরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে ধর্মীয় পাঁক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। ঢাক-ঢোলক বাদ্য, শঙ্ক উলুধ্বনি দিয়ে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম সুভদ্রারকে রথারোহনটি নিজনিজ মন্দির প্রাঙ্গন থেকে রথের প্রথম টানের মধ্যদিয়ে মুল অনুষ্ঠান শুরু হয়। রথযাত্রা উৎসবকে ঘিরে হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার জানান, রথযাত্রার পূণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে সপ্তাহ কালের জন্য মাসির বাড়ী অর্থাৎ ইন্দ্রদ্যু¤েœর পতœী গুন্ডিচার বাড়ী গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। হিন্দুশাস্ত্র মতে রথের দড়ির স্পর্শে (দড়ি টানলে) পুণ্য লাভ হয়। তারই ধারাবাহিকতায় পুণ্যতা লাভের আশায় আদমদীঘি উপজেলার হিন্দুধর্মালম্বীরা শ্রীশ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রার আয়োজন করেন। রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবেশ মৈত্র, প্রদীপ ভৌমিক, রতন মুখার্জী, সুশিল ঘোষ, বাদল মৈত্র, ধনঞ্জয় বর্মন, অরুন সরকার, অলোক মোহন্ত, তাপস সরকারসহ হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ভক্তবৃন্দ। রথযাত্রা উপলক্ষে উপজেলার সদরের তালসন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গন ও সান্তাহার রথবাড়ী মন্দির প্রাঙ্গনে বসেছে মেলা। আগামী ২৮ জুন বুধবার রথের উল্টো টানের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী ধর্মীয় এই উৎসবের সমাপ্তি হবে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category