• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘির অপহৃত স্কুল ছাত্রী ২৭ দিন পর টঙ্গিতে উদ্ধার গ্রেফতার-১

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ জুন, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির কড়ই উচ্চবিদ্যালয়ের দশম শ্রেনির স্কুল ছাত্রী (১৬) অপহরণের ২৭ দিন পর গত বৃহস্পতিবার (২২জুন) ঢাকার টঙ্গি এলাকার একটি বাসা থেকে উদ্ধার ও মুল অপহরণকারি শাকিল শাহ (২১)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাকিল শাহ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আউশ্যাগাড়ী গ্রামের আবু সাইদ শাহার ছেলে।
পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বেজার গ্রামের ওই স্কুল ছাত্রী বিদ্যালয়ে আসা যাওয়ার সময় আসামী শাকিল শাহ বিভিন্ন সময় উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ছাত্রীর বাবা ওই ছেলের পরিবারকে জানালে তারা ক্ষিপ্ত হয়। এর এক পর্যায়ে গত ২৪ মে সকালে ছাত্রী বিদ্যালয়ে যাবার পথে আদমদীঘির গাড়োহালী বুড়ার পুকুর নামক স্থানে পৌঁছিলে শাকিল শাহসহ তার সহযোগিরা ওই ছাত্রীর পথরোধ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে অপহরণ করে। এ ঘটনায় ছাত্রীর বাবা আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি উপ পরিদর্শক হজরত আলী জানায় ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ও গ্রেফতারকৃত শাকিল শাহকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category