• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘির ইউএনও অবশেষে বদলীর আদেশ

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি,
নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে আওয়ামী শাসন আমলে দায়িত্ব পালন করা
বগুড়ার জেলার আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজকে অবশেষে (সিনিয়র সহকারি
সচিব) বদলিপুর্বক রাজশাহী সিটি কর্পোরেশনে সচিব হিসাবে বদলীর আদেশ দেয়া হয়েছে। গত ১৫
এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয় প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক
স্বাক্ষরিত এক পত্রে তাকে বদলীর আদেশ দেয়া হয়।
জানাযায়, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ ২০২৩ সালের ৫ আগষ্ট পত্নীতলা
উপজেলা থেকে বদলী হয়ে আদমদীঘি উপজেলা যোগদান করেন। বিগত সরকারের আমলে নানা কর্মকান্ডের
পাশাপাশি ২০২৪ সালে ৫ আগষ্টের পর তিনি ভোল্ট বদল করে উপজেলায় দায়িত্ব পালন অব্যাহত রাখেন। তার
কর্মকালে নানা মহলে ব্যাপক জল্পনা কল্পনার সৃষ্টি হয়। তাকে গত ৫ ফেব্রুয়ারী পাবনা জেলা অতিরিক্ত জেল
প্রশাসক পদে বদলীর আদেশ দেয়া হয়। তিনি সেখানে যোগাদন না করে আদমদীঘি উপজেলা নির্বাহি
অফিসার হিসাবে দায়িত্ব পালন অব্যাহত রাখেন। এরপর গত ৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব
আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে পুনরায় তাকে ওই পদে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে ৯ মার্চের মধ্যে
যোগদানের নির্দেশ প্রদান করা হয়। কিন্তু এই পত্রকে অবজ্ঞা করে যোগদান থেকে বিরত থাকেন। এদিকে
তিনি আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার হিসাবে দায়িত্ব পালন অব্যাহত রাখায় এলাকায় সামাজিক
ও রাজনৈতিক মহলে নানা সমালোচনার চলে। অবশেষে গত ১৫ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন
মন্ত্রনালয় প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত এক পত্রে তাকে ২৩ এপ্রিলের
মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনে সচিব হিসাবে যোগদানের জন্য চুড়ান্ত আদেশ দেয়া হয়। অন্যথায়
আগামী ২৩ এপ্রিল অপরাহৃ থেকে তাৎক্ষনিক অবমুক্ত হবেন বলে পত্রে উল্লেখ করা হয়। আদমদীঘি উপজেলা
নির্বাহি অফিসার রুমানা আফরোজ তার বদলী বিষয়টি নিশ্চিত করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category