• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘির কুন্দগ্রামে আওয়ামীলীগের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় কুন্দগ্রাম আওয়ামীলীগ দলীয় চত্ত¡রে এই সভা অনুষ্ঠিত হয়। কুন্দগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম ওবায়দুর রহমান শফির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাকদ মাহবুবুর রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামিম উল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান পিয়াল, যুগ্ন সম্পাদক নিসরুল হামিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেকেন্দার আলী, যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন-সহ নেতৃবর্গ। সভা শেষে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু-সহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন চাঁপাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন বিশ^াস।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category