• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘির ছাতিনগ্রাম স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থিদের বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির ছাতিনগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী প্রামানিক ও সহকারি শিক্ষক মোস্তফা হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ে রাজনীতির আখড়া বসানো, রুটিন মাফিক ক্লাস না করাসহ নানা অনিয়মের অভিযোগ এনে তাদের অপসারণের দাবীতে বিক্ষুব্ধ শিক্ষার্থিরা বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার (২৭ আগষ্ট) বেলা ১১ টায় ওই বিদ্যালয় প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ সবাবেশ করেন। বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থিদের দাবী মেনে নেয়ার আশ্বাস দেয়ায় বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থিরা তাদের কর্মসুচী প্রত্যাহার করেন।
ওই বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থি রহিত হাসান, কনক , সম্্রাট ও জান্নাত হাফিজা ও সিফা খাতুন জানান, আদমদীঘির ছাতিনগ্রাম দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী প্রামানিক ও সহকারি শিক্ষক মোস্তফা হোসেন (মোস্তফা)‘র বিদ্যালয়ে রাজনীতির আখড়া, শিক্ষার্থিদের সাথে অশোভন আচরণ, বিদ্যালয় অপরিচ্ছন্ন রাখা, রুটিন মাফিক ক্লাস না করা, বিদ্যালয়ে কোচিং করাসহ নানা অনিয়ম করে আসছিল। এ সব অনিয়ম বন্ধোর জন্য বার বার তাগাদা দেয়ার পরও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেননি। ফলে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থিরা বিক্ষুব্ধ হয়ে গতকাল মঙ্গলবার তাদের অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী প্রামানিক বলেন, শিক্ষার্থিদের নানা দাবী উর্দ্ধতন কর্তৃপক্ষে সাথে যোগাযোগ করে যথা সময়ে সমাধানের ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category