• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘির শাঁওল স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে উপজেলা চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ২১০ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা ঃ বগুড়ার আদমদীঘি শাঁওল দ্বি-মূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) বেলা ১১ টায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজুল হকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তার পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা উপজেলা চত্ত¡রে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে গত বুধবার ১১ সেপ্টেম্বর বিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রæতি দেন। এদিকে ৭দিন অতিবাহিত হলেও তাদের দাবি বাস্তবায়র না হওয়ায় শিক্ষার্থীরা একই দাবিতে গতকাল মঙ্গলবার সকালে এবার উপজেলা চত্ত¡রে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারি শিক্ষার্থীরা।
শিক্ষার্থীবৃন্দের পক্ষে মারুফ হাসান ও আব্দুল মোমেনের লিখিত অভিযোগে বলা হয়, আদমদীঘির উপজেলার শাঁওল দ্বি-মূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজুল হক শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ, বিদ্যালয়ের কর্মী নিয়োগে বাণিজ্য, সোলার প্যানেলের ব্যটারী উধাও-সহ নানা অনিয়ম করে আসছিল। এ সব অনিয়ম বন্ধের জন্য বার বার তাগাদা দেয়ার পরও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেননি। ফলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজুল হকের পদত্যাগের দাবিতে শিক্ষা প্রতিষ্টানে ও উপজেলা চত্বরে দুই দফা বিক্ষোভ করেন।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, শিক্ষার্থীদের দেয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি সুষ্ঠু তদন্তে উপজেলা আইসিটি অফিসার রোকনুজ্জামানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category