• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আদমদীঘির সাংবাদিক মনসুরের হামলাকারী এক সপ্তাহেও সনাক্ত হয়নি

দিনকাল বিডি ২৪ / ১৯৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের আদমদীঘি প্রতিনিধি মনসুর আলীর উপর হামলাকারি এক সপ্তাহেও সনাক্ত হয়নি। এ নিয়ে আদমদীঘি উপজেলার সাংবাদিক মহলে ক্ষোভ দেখা দিয়েছে।

আহত সাংবাদিক মনসুর আলী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গত বুধবার (২৫ অক্টোবর) আদমদীঘি থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এদিকে সাংবাদিক মনসুর আলীর উপড় হামলাকারি দুর্বৃত্তদের সনাক্ত করে অবিলম্বে তাদের গ্রেফতার করার দাবী জানিয়ে আদমদীঘি প্রেসক্লাব থেকে বিবৃতি দিয়েছেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সাধারণ সম্পাদক বেনজীর রহমান, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, খন্দকার মেহেদী হাসান, মনজুরুল ইসলাম, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মোমিন খান।

উল্লেখ্য : গত ১৮ অক্টোবর সাংবাদিক মনসুর আলী পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল যোগে সান্তাহার নতুন বাজার থেকে নিজ বাসায় ফেরার পথে রাত ১০ টায় সান্তাহার বাঁশহাটি এলাকায় এক দল দুর্বত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারী মারপিটে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। হাসপাতাল থেকে ছাড়া পাবার পর গত ২৫ অক্টোবর আদমদীঘি থানায় অজ্ঞাতদের আসামী করে একটি লিখিত এজাহার দেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, হামলাকারি সনাক্তসহ গ্রেফতার তৎপরতা চলছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category