• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ৩৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার :জামালপুরের ইসলামপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশী ভূমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে সুরুজ আলী গংয়ের বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার চরপুটিমারি ইউনিয়নের ডিগ্রিরচর আকন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে বাদীপক্ষ।
আদালতের নথি অনুযায়ী, দেওয়ানি মামলা নং-১২২/২০২৬-এ বাদী মো. তারা মিয়া গং এবং বিবাদী সুরুজ আলী গং। মামলাটি ইসলামপুর সিনিয়র সহকারী জজ আদালতে বিচারাধীন।
মামলার নালিশী ভূমিটি কিসমত গোবিন্দি মৌজার ৮৮০ নম্বর খতিয়ানের ৩৯৫৩ নম্বর দাগে, যার পরিমাণ প্রায় ১ একর ৩৮ শতাংশ। জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
আদালতের আদেশের কপি অনুযায়ী, নালিশী ভূমিতে বাদীপক্ষকে বেদখল করা কিংবা তাদের দখলে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে বিবাদীদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি আদালতের আদেশ বাস্তবায়নে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বাদীপক্ষের অভিযোগ, আদালতের ওই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সুরুজ আলী গং বুধবার সকালে নালিশী ভূমিতে গিয়ে জবরদখলের চেষ্টা করেন। এ সময় বাদীপক্ষ পুলিশের জরুরি সেবায় ফোন করে এবং ইসলামপুর থানা পুলিশের সহযোগিতা চায়। তবে সময়মতো পুলিশি সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন বাদীপক্ষের সাংবাদিক মনির।
তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞার কপি থাকার পরও সুরুজ গং জমি দখলের চেষ্টা করেন। আমরা পুলিশের জরুরি সেবায় ফোন করি এবং থানায় সহযোগিতা চাই। কিন্তু সময়মতো সহযোগিতা পাইনি।
তবে এ বিষয়ে সুরুজ আলী গংয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আদালতের একটি নিষেধাজ্ঞার কপি আমরা পেয়েছি। জবরদখলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নালিশী ভূমি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আদালতের নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন এবং বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাদীপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category