• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

আদালতে মামলা চলমান থাকা জায়গায় সরকারী মালিকানার সাইনবোর্ড টানানোয় তোলপাড়

দিনকাল বিডি / ২১৫ Time View
প্রকাশঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি ||

আদালতে মামলা চলমান থাকা একটি জায়গায় সরকারী মালিকানার সাইনবোর্ড টানানোয় বাগেরহাটের চিতলমারী উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (০১ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত ।

বুধবার (০২ নভেম্বর) সংশ্লিষ্ট মামলার বাদী পক্ষের আইনজীবি সুদেব কুমার মৃধা জানান, আদালতে মামলা চলমান অবস্থায় বিরোধপূর্ণ জায়গায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তার মালিকানার সাইনবোর্ড টানিয়ে অন্যায় করেছেন । বিষয়টি ০১ নভেম্বর মহামান্য আদালতে উত্থাপিত হয় । আদালত বিষয়টি আমলে নিয়ে চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রীকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়।

জানাযায়, নির্বাচনী বিরোধের রেশ ধরে স্থানীয় এক ইউপি সদস্য ক্ষমতার প্রভাব খাটিয়ে রাস্তা তৈরীর কথা বলে সুকৌশলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিয়ে সাইনবোর্ড টানিয়েছে । এর প্রতিবাদে এলাকার সংখ্যালঘুরা মানববন্ধন করে।

সন্তোষপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রবীন্দ্র নাথ বিশ্বাস বলেন, জনগণের সেবা করতে এসে মামলার বিবাদী হয়েছি। এলাকার কারো সাথে আমার বিরোধ নেই। একজন মেম্বার হয়ে আমি কিভাবে এসিল্যান্ড মহোদয়কে প্রভাবিত করবো- সেটা বুঝিনা। সবাই শান্তিতে থাকুক সেটাই চাওয়া।

বুধবার (০২ নভেম্বর) চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী বলেন, মহামান্য আদালতের কোন নোটিশ আমার হাতে পৌঁছায়নি। তাই কিছু বলতে পারছি না। আর আলোচিত ওই জায়গা কাগজপত্রে সরকারী জমি। উপজেলার ১৩নং কির্ত্তনখালী মৌজার এসএ ৭৩নং খতিয়ানের ২২৪০নং দাগের ৭২ শতক জমির মধ্যে ২৬ শতক জমি সরকারের পক্ষে জেলা প্রসাশকের নামে রেকর্ডভূক্ত রয়েছে। যা বিআরএস ১নং খতিয়ানের ২৯৯৪নং দাগের ২৬ শতক জমি। কোন ব্যক্তি রেকর্ডীয় সম্পত্তির উপর ডিমার্কেশন করা হয়নি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category