• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন অনুষদের সেমিস্টার পদ্ধতি বাতিল করে ইয়ারলি পদ্ধতি চালুর দাবিতে আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসনের ২০২৩-২৩ ও ২৪ সেশনের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছেন।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় বিক্ষোভ মিছিল করেন তারা। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে সেখানে অনশনে বসেন।
শিক্ষার্থীরা বলছেন, আমরা চাই না সেমিস্টার পদ্ধতিতে যেতে। আমাদের আগের মতো ইয়ারলি পদ্ধতিতে নিয়ে যেতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব।
এ সময় আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ রাফিন বলেন, এর আগে অ্যাকাডেমিক কাউন্সিল বসেছে তবে কোনোরকম সিদ্ধান্ত সেখান থেকে আসেনি। তাই আমরা দাবি আদায়ে আবারো এখানে এসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন করব। প্রয়োজনে আমাদের মৃত্যু হবে তবুও দাবি আদায় করে এখান থেকে যাব।
আইন ও ভূমি প্রশাসনের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনামিকা সুস্মি বলেন, সেমিস্টার পদ্ধতি বাতিল করে ইয়ারলি পদ্ধতি চালুর দাবিতে আমরা এখানে এসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।
আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব বলেন, আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেছে। আমরা তাদের দাবিকে যৌক্তিক মনে করছি। আমরা চাই প্রশাসন এই বিষয়ে দ্রæত সিদ্ধান্ত নিক। প্রশাসন যদি দাবি মেনে না নেয় এবং আমাদের অনশনে কেউ অসুস্থ হয়ে যায় তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।
এ সময় আইন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে অনশনে অংশগ্রহণ করেন ৫০-৬০ জন শিক্ষার্থী।
প্রসঙ্গত, গতবছর ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগকে সেমিস্টার পদ্ধতিতে নিয়ে যান বিশ্ববিদ্যালয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category