• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আরএমপির নতুন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব
গ্রহণ করেছেন মোহাম্মদ ফয়েজুল কবির।
বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন
তিনি। এ সময় আরএমপির সাবেক পুলিশ কমিশনার ড. মো.
জিল্লুর রহমান বদলিজনিত কারণে সিলেট রেঞ্জে যোগদানের
উদ্দেশ্যে নবাগত কমিশনারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
মোহাম্মদ ফয়েজুল কবির ১৯৭৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা
উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে
সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ
ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ঢাকা স্পেশাল
ব্রাঞ্চে (এসবি) ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ
নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে
নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে রাজশাহীতে
নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আরএমপি কাজ করবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category