• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আরএমপি পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ

দিনকাল বিডি / ২০৭ Time View
প্রকাশঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার: আরএমপি পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) নবনির্বচিত সভাপতি আব্দুল মুগণী নীরো ও সাধারন সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান।
বুধবার বেলা সাড়ে ১১টায় আরএমপি সদর দপ্তরে পুলিশ কমিশারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন। ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি ও সাধারন সম্পাদক। সেই সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির নির্বাচনি পূর্ণাঙ্গ কমিটির একটি কপি পুলিশ কমিশনার এর হাতে তুলে দেয়া হয়।
সাক্ষাৎকালে পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক বলেন, রাজশাহী মহানগরীতে সকল প্রকার অপরাধ দমনে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এর ফল ভোগ করছেন জনগণ। বর্তমানে নগরীতে চুরি, ছিনতাই একেবারেই নেই বললেও চলে। খুব শিঘ্রই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা লাগানো হবে। দেশ জাতীর কল্যানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য পরামর্শ দেন পুলিশ কমিশনার।
এ সময় আরআরইউ-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ সহ উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান আর এমপি পুলিশ কমিশনার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা রাব্বানী, সাংগঠনিক সম্পাদক, আহম্মদ মোস্তফা শিমুল, ক্রিড়া সম্পাদক, শেখ মোঃ রুমেল, দপ্তর সম্পাদক, মোঃ ইব্রহিম হোসেন সম্্রাট, নিবাহী সদস্য, মোঃ মিজানুর রহমান টনি, সদস্য, মোঃ রাজিব আলী সরকার রাতুল, অভিলাষ দাস তমাল, এহেসান হাবিব তারা, মোঃ মাসুদ আলী পুলক প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category