• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আর্ন্তজাতিক প্রবীণ দিবসে কুড়িগ্রামে মমতাময়ী পুরস্কার পেলেন তিনজন

দিনকাল বিডি / ২৬৫ Time View
প্রকাশঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবসে বৃদ্ধ শশুর-শাশুরী ও মাকে সেবা করার জন্য তিনজনকে মমতাময়ী পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ প্রবীণ হিতৈষী কার্যালয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবসে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘পরিবর্তিত বিশে^ প্রবীণ ব্যক্তির সহনশীলতা।’
প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি একেএম সামিউল হক নান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম হাসপাতালের তত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ লিংকন, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোকনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সাবেক প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এবারে মমতাময়ী পুরস্কারপ্রাপ্তরা হলেন বার্ধক্যে উপনীত শশুর-শাশুরীকে সেবা করার জন্য শিপ্রা রানী চক্রবর্তী, ক্যানসার আক্রান্ত শাশুরীকে সেবা করার জন্য নাদিয়া ফারহা ও আশির্ধো অসুস্থ মাকে সেবা করার জন্য প্রশান্ত চন্দ্র বর্মণ। তাদেরকে আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্রেস্ট তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category